উন্নত চিকিৎসার জন্য তোফায়েলকে দিল্লি নেয়া হয়েছে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক:উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে ভারতের রাজধানী নয়াদিল্লি নেওয়া হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয় বলে তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের জানান। তার শারীরিক অবস্থা ভালো আছে।
স্ট্রোক করায় গত ৩০ আগস্ট তোফায়েল আহমেদকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের বলেন, উনার মাইল্ড স্ট্রোক হয়েছিল। স্কয়ার হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে উনাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির একটি হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, দিল্লির ওই হাসপাতালে এর আগে তোফায়েল আহমেদের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছিল।
তোফায়েল আহমেদের কার্ডিওলজি ও নিউরোলজির কিছু সমস্যা ছিল। ৩০ আগস্ট শারীরিক অবস্থা কিছুটা খারাপ হলে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বপালন করেছেন ৭৭ বছর বয়সী তোফায়েল আহমেদ। তিনি পাঁচবার সংসদ সদস্য হন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি