৫ মে ২০২৬

উন্নত চিকিৎসা না দিলে খালেদা জিয়ার জীবনহানির ঝুঁকি রয়েছে: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
উন্নত চিকিৎসা না দিলে খালেদা জিয়ার জীবনহানির ঝুঁকি রয়েছে: রিজভী

বাংলাপ্রেস ডেস্ক: খালেদা জিয়ার শারীরিক অবস্থা চরম আকার ধারণ করেছে। তাকে কারামুক্ত করে উন্নত চিকিৎসা না করালে জীবনহানির ঝুঁকি রয়েছে। সরকার খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রীতিমত রসিকতা করছে। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার ভাই বোন ও স্বজনরা সাক্ষাৎ করার আবেদন করলেও কারা কর্তৃপক্ষ অনুমতি দিচ্ছেন না। গত ২৫ দিন হলো দেশনেত্রীর সঙ্গে তার স্বজনদের সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে সরকার। গত ১৩ নভেম্বরের পর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়া হচ্ছে না। ফলে দেশনেত্রীকে নিয়ে আমরা চরম শঙ্কায় আছি।

তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে সাক্ষাতের জন্য বারবার আবেদন করার পরেও কারা কর্তৃপক্ষ তাতে কোনও কর্ণপাত করেনি। কারাবিধি অনুযায়ী সাত দিন পরপর বন্দিদের সঙ্গে সাক্ষাতের নিয়ম রয়েছে।

রিজভী আরও বলেন, দেশের প্রতিটি মানুষ জানে, সরকারের কারসাজিতেই দেশনেত্রীর জামিন নিয়ে টালবাহানা করা হচ্ছে। দেশনেত্রীকে বাঁচাতে হলে এখনই জামিন ও সুচিকিৎসা দরকার। তাই আমরা জনগণের পক্ষ থেকে সরকারকে বলতে চাই দেশনেত্রীর জামিন নিয়ে আর কোনও টালবাহানা করবেন না। তার জামিনে কোনও বাধা দেবেন না।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি