৯ মে ২০২৬

উড্ডয়নের সময় খুলে পড়ে গেল বিমানের চাকা, নিরাপদে অবতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
উড্ডয়নের সময় খুলে পড়ে গেল বিমানের চাকা, নিরাপদে অবতরণ
বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী ছিলেন। তবে বিমানটি নিরাপদে দুপুর ২টা ১৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি। কক্সবাজার থেকে উড্ডয়নের পরপরই বিমানের ফ্লাইটের পেছনের একটি চাকা খুলে যায়। তখন পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়। পরে দুপুর ২টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে তার আগে বিমানবন্দরে রানওয়ের পাশে ইঞ্জিনিয়ারিং টিম ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জাগো নিউজকে বলেন, কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ফ্লাইটের চাকাটি খুলে যায়। তখন ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণের জন্য এটিসি টাওয়ারে যোগাযোগ করে। সে অনুযায়ী বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নেয়। পরে পেছনের এক চাকা দিয়েই দুপুর ২টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি। যাত্রীরা নিরাপদে ফ্লাইট থেকে বের হন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, সাধারণত একটি ফ্লাইট উড্ডয়নের আগে বিমানের সব কারিগরি দিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তারপরও কেন চাকা খুলে গেলো এ বিষয়টি তদন্তে কমিটি গঠন করার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট কারও দায়িত্ব অবহেলা পেলে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এক জায়গায় ফ্লাইটটি কীভাবে নিরাপদে অবতরণ করলো, এমন প্রশ্নের জবাবে বিমানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, জরুরি ক্ষেত্রে বিমানের পেছনের এক চাকা দিয়েও ফ্লাইট নিরাপদে অবতরণ করা যায়। এক্ষেত্রে চালকের দক্ষতা বেশি জরুরি। তবে এ ধরনের অবতরণে ফ্লাইট ক্রাশ করার বা দুর্ঘটনার ঝুঁকি থাকে। কিন্তু বিমানের ফ্লাইটের সংশ্লিষ্ট পাইলট আজ দক্ষতার পরিচয় দিয়েছেন। যাত্রীরা ফ্লাইট থেকে নেমে পাইলটকে ধন্যবাদ জানান।] [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি