উদ্ধার পাওয়া ইরানি নাবিকদের ফ্রি ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা সরকার
বাংলা প্রেস
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:১৭ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: শ্রীলঙ্কা তাদের জলসীমার বাইরে সরিয়ে নেওয়া ইরানি নাবিকদের জন্য এক মাসের বিনামূল্যের ভিসা দেওয়ার পরিকল্পনা করছে।
দেশটির জননিরাপত্তা মন্ত্রী আনন্দা উইজেপালা জানিয়েছেন, ইরানি নাবিকদের জন্য সরকার ফ্রি ভিসা দেবে এবং তাদের দেশ ছাড়তে কিছুটা সময় লাগতে পারে।
শনিবার ২০৪ জন নাবিককে ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস বুশেহর থেকে শ্রীলঙ্কা নৌবাহিনীর একটি ঘাঁটিতে নেওয়া হয়। যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি শ্রীলঙ্কার কাছে সহায়তা চেয়েছিল।
এর আগে বুধবার শ্রীলঙ্কা উপকূলের কাছে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা ডুবে যায়। এতে ৮০ জনের বেশি নাবিক নিহত হন।
শ্রীলঙ্কার নৌবাহিনী ৩২ নাবিককে জীবিত উদ্ধার করেছে এবং ৮৭টি লাশ উদ্ধার করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম সাবমেরিনের টর্পেডো হামলায় কোনো যুদ্ধজাহাজ ডুবেছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি