৪ মে ২০২৬

তুরস্কের ‘সবচেয়ে সুন্দরী নারী’কে চাইলেন উগান্ডার সেনাপ্রধান, না হলে কঠোর হুঁশিয়ারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম
তুরস্কের ‘সবচেয়ে সুন্দরী নারী’কে চাইলেন উগান্ডার সেনাপ্রধান, না হলে কঠোর হুঁশিয়ারি

মুহুজি কাইনেরুগাবা।

বাংলাপ্রেস ডেস্ক:   উগান্ডার প্রেসিডেন্ট ইয়োভেরি মুসেভেনির ছেলে ও দেশটির সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা তুরস্কের কাছে ১০০ কোটি ডলার এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারী’কে স্ত্রী হিসেবে দাবি করে এক নজিরবিহীন কূটনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক ধারাবাহিক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে তার এই দাবিগুলো পূরণ না হলে আগামী ৩০ দিনের মধ্যে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে এবং কাম্পালায় অবস্থিত তুর্কি দূতাবাস বন্ধ করে দেওয়া হবে।

কাইনেরুগাবা অভিযোগ করেন, সোমালিয়ার রাজধানী মোগাদিশুর বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামো ও ব্যবসা থেকে তুরস্ক ব্যাপক মুনাফা অর্জন করছে, অথচ সেখানে আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে দীর্ঘ দুই দশক ধরে উগান্ডা রক্তক্ষয়ী লড়াই চালিয়ে যাচ্ছে। আল-শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে উগান্ডার এই আত্মত্যাগকে তুরস্ক যথাযথ মূল্যায়ন করছে না দাবি করে তিনি এই ১০০ কোটি ডলারকে ‘সিকিউরিটি ডিভিডেন্ড’ বা নিরাপত্তা লভ্যাংশ হিসেবে অভিহিত করেছেন। তিনি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, তুরস্ককে হয় এই অর্থ দিতে হবে অথবা দূতাবাস বন্ধের সম্মুখীন হতে হবে।

টাকা এবং বিয়ের দাবির পাশাপাশি তিনি উগান্ডার নাগরিকদের নিরাপত্তার দোহাই দিয়ে তুরস্ক ভ্রমণে সর্তকতা জারি করেছেন। একই সঙ্গে তিনি ইসরাইলের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে জানান, ‘পবিত্র ভূমি’ রক্ষায় তিনি নিজের অধীনে এক লাখ সৈন্য মোতায়েন করতে প্রস্তুত। 

জেনারেল মুহুজি কাইনেরুগাবা এর আগেও এমন অদ্ভুত আচরণের জন্য আলোচনায় এসেছিলেন। ২০২২ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ের প্রস্তাব দিয়ে বিনিময়ে ১০০টি উন্নত জাতের গাভী দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তুরস্কের সঙ্গে এমন খামখেয়ালি আচরণের পর দুই দেশের কূটনৈতিক মহলে এখন চরম অস্বস্তি বিরাজ করছে। সূত্র: এনডিটিভি।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি