৪ মে ২০২৬

তুরস্কে নুসরাতের বিয়ের অনুষ্ঠান শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তুরস্কে নুসরাতের বিয়ের অনুষ্ঠান শুরু

বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় নায়িকা ও সাংসদ নুসরাত জাহানের বিয়ের অনুষ্ঠানে শুরু হয়েছে তুরস্কে। গেল ১৬ জুন তুরস্কের উদ্দেশে উড়ে গিয়েছেন তিনি। সেখানে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ১৯ জুন তার বিয়ে। তুরস্কের বোদরুম শহরে বসেছে নায়িকার বিয়ের আসর।

গতকাল ১৭ জুন ছিল ইয়র্ট পার্টি। আজ ১৮ জুন নুসরাতের মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান। এরপর বিয়ের দিনও রয়েছে হলুদের অনুষ্ঠান। ২০ জুন হোয়াইট ওয়েডিং।

বলা হচ্ছে, টালিউড তারকাদের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল বিয়ে করছেন নুসরাত। ডেস্টিনেশন ওয়েডিং এর পাশাপাশি অভিনেত্রীর সাজ-পোশাকেও থাকছে অভিনবত্ব। নুসরাতের মেহেন্দির থিমে থাকছে বোহেমিয়ান স্টাইল। সঙ্গীতে পরবেন ইন্দো-ওয়েস্টার্ন স্টাইলের পোশাক। বিয়ের দিন সব্যসাচী মুখার্জির ডিজাইন করা লেহেঙ্গা পরবেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, বিয়ের পরের পার্টিতে ওয়েস্টার্ন পোশাক পরবেন নুসরাত। বিয়ের অনুষ্ঠান শেষে দেশে ফিরে ২৫ জুন আইনি মতে বিয়ে করবেন নুসরাত ও নিখিল। আগামী ৪ জুলাই রয়েছে নুসরাত ও নিখিলের রিসেপশন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি