৬ মে ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার কি মামাবাড়ির আবদার : ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তত্ত্বাবধায়ক সরকার কি মামাবাড়ির আবদার : ওবায়দুল কাদের
ঝিনাইদহ প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার কি মামাবাড়ির আবদার? তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান। মির্জা ফখরুল সাহেব বসে আছেন টাকার বস্তার ওপর। আগুন নিয়ে খেলছেন, সন্ত্রাস নিয়ে খেলছেন। সামনে বিজয়ের মাস ডিসেম্বর, খেলা হবে। আজ রোববার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এখন আমাদের আপনি থেকে তুমি বলতে শুরু করেছেন। শেখ হাসিনার উন্নয়ন দেখে সহ্য হয় না বিএনপির। জ্বালা শুরু হয়ে গেছে। পদ্মা সেতু হয়ে গেল। দেশে উন্নয়ন আর উন্নয়ন দেখে জ্বালা ধরে গেছে। হাওয়া ভবনের ময়ূর সিংহাসন ফিরে পেতে আন্দোলন করছে বিএনপি। টাকা ওড়ে আকাশে—টাকা ওড়ে বাতাসে। বাণিজ্য শুরু হয়ে গেছে।’ বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছেন, ‘যেভাবে লাফালাফি করছেন, আগুন নিয়ে খেলছেন, সন্ত্রাস করছেন, তা হবে না। অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’ তারেক জিয়ার উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, রাজনীতি করব না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছেন। সেই দণ্ডপ্রাপ্ত নাকি তাদের নেতা হবে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, ‘প্রস্তুত থাকুন। খেলা হবে।’ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, ‘এ দেশে যা কিছু অর্জন হয়েছে, তার সবকিছু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। বিএনপি উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার পাঁয়তারা করছে।’ স্থানীয় পানি উন্নয়ন বোর্ড মাঠে আজ সকাল সাড়ে ১১টায় সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। এর আগে জাতীয় পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। বর্ণিল সাজে সাজানো প্যান্ডেলে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলাতে থাকেন। মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলনস্থল। বিপ>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি