৪ মে ২০২৬

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক: সিলেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে রেকর্ড জয়ের ধারা অব্যহত রেখে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় মাশরাফিরা। আজ মঙ্গলবার দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি।

এদিকে মুশফিকের আজকের খেলা নিয়ে তৈরি হয়েছিল নানা ধুম্রজাল। ক্রিকেট বোর্ডের একটি সূত্রে জানা যায়, মুশফিক যদি পাকিস্তান সফরে না যায় তাহলে আজকের ম্যাচে তাকে বাদ দেয়া হবে। অবশেষে সব জল্পনা কল্পনা উড়িয়ে বাংলাদেশ একাদশে রাখা হয়েছে মি. ডিপেন্ডেবল ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে।

এর আগে দীর্ঘ সাত মাস পর পর ওয়ানডে খেলতে নেমে রেকর্ড জয় পায় টাইগাররা। চলতি সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাইতো, বিদায়ী সিরিজে বড় জয় দিয়েই শেষটা রাঙাতে মরিয়া ম্যাশ।

এ ম্যাচে দলে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিনকে বসে রেখে একাদশে ঢুকানো হয়েছে আল আমিন ও শফিউল ইসলামকে। এছাড়া আর কোনো পরিবর্তন হয়নি।

প্রথম ম্যাচে অসাধারণ এক সেঞ্চুরি হাকান লিটন দাস। বল হাতে নিজের সেরাটা দেখিয়েছেন দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। স্লো ব্যাটিংয়ের কারণে সমালোচনার মুখে পড়লেও দলের শুরুটা ভালই করেছিলেন তামিম ইকবাল।

এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিম নিজের সামর্থের প্রমাণ দিতে না পারলেও শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন মোহাম্মাদ মিঠুন, নাজমুল হাসান শান্ত ও শেষের দিকে নামা সাইফুদ্দিন। শুধু ব্যাটে নয় বলেও জ্বলে ওঠেন এ পেসার। নেন মূল্যবান ৩টি উইকেট।

তার এমন ফেরাতে স্বস্তিও পেয়েছেন দলের প্রধান রাসেল ডমিঙ্গো। অনেক দিন থেকেই একজন অলরাউন্ডার পেসারের অভাব বোধ করছিলেন তিনি। যা জানিয়েছেন নিজের মুখেই। এছাড়া, এদিন পিছিয়ে ছিলেন না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। আর শুরুতে কিছুটা সমস্যা হলেও শেষদিকে ছন্দে ফিরেছেন অধিনায়ক মাশরাফিও।

প্রথম ম্যাচে নিজের দ্বিতীয় উইকেট তুলে নিয়ে বিশ্বের পঞ্চম অধিনায়ক হিসেবে ১০০তম উইকেটের দেখা পান তিনি। এই কীর্তি আছে শুধু ওয়াসিম আকরাম, শন পোলক, ইমরান খান এবং জেসন হোল্ডারের। সবমিলিয়ে ক্যারিয়ারের ৭০০তম উইকেটের মাইলফলকও স্পর্শ করছেন ম্যাশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি