৯ মে ২০২৬

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাপ্রেস ডেস্ক: টেস্ট, ওয়ানডের পর এবার মিশন টি-টোয়েন্টি। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। বাংলাদেশ দল সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচ থেকে তিনটি পরিবর্তন এনেছে। ১ জুন পাকিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাদের জায়গায় এসেছেন মোহাম্মদ নাঈম, সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। ১৪ মাস পর জাতীয় দলের একাদশে ফিরেছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। জাতীয় দলে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালের মে মাসে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন। তানজিম হাসান সাকিব। শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আসালঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহিশ থিকসানা, নুয়ান তুষারা ও বিনুরা ফার্নান্দো। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি