ট্র্যাভিসের সঙ্গে ‘ডেট নাইট’-এ টেলর সুইফট
মার্কিন পপতারকা টেলর সুইফট
বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছর ৩ জুলাই নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জাঁকজমকপূর্ণভাবেই বিয়ে সম্পন্ন হয় মার্কিন পপতারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসের। বিয়ের দুই মাস পর রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ম্যানহাট্টানের নোম্যাড এলাকায় অবস্থিত জনপ্রিয় উত্তর ভারতীয় রেস্তোরাঁ ‘অ্যাম্বাসাডরস ক্লাব হাউজ’-এ নৈশভোজ সারতে দেখা যায় এ তারকা দম্পতিকে।
ভারতীয় এ রেস্তোরাঁটিতে বিটরুট রাজ কচুরি চাট, শাহি পাতিয়ালা ল্যাম্ব রান— এই পদ দুটি বিশেষভাবে উল্লেখের দাবি রাখে। এ ছাড়া উত্তর ভারতীয় নানা মুখরোচক পদ ও পানের সম্ভার রয়েছে এ রেস্তোরাঁয়।
সম্প্রতি তারা ‘নববিবাহিত’ জীবনের রোমান্টিক মুহূর্ত উদযাপন করলেন নিউইয়র্ক সিটিতে। এরপর থেকেই এ তারকা জুটির প্রতিটি পাবলিক অ্যাপিয়ারেন্স নিয়ে ভক্ত-অনুরাগীদের মনে কৌতূহল তুঙ্গে।
রেস্তোরাঁয় পৌঁছানোর সময় টেলর সুইফটের গ্ল্যামারাস পোশাক সবার নজর কাড়ে। এ পপতারকা পরেছিলেন ডিজাইনার স্টেলা ম্যাককার্টনির তৈরি একটি মেটালিক ব্রাউন সিল্ক হল্টার ড্রেস। পোশাকের সঙ্গে মিলিয়ে একই ডিজাইনারের বার্গান্ডি পার্স ও মেটালিক হিলস পরেছিলেন তিনি। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার হাতে থাকা ওপাল রিং ও ব্রেসলেট সেট, যেসব গত ক্রিসমাসে ট্র্যাভিস তাকে উপহার হিসাবে দিয়েছিলেন।
এদিকে স্ত্রী টেলরের পাশাপাশি ট্র্যাভিস কেলসকে দেখা গেছে ক্যাজুয়াল ও মার্জিত পোশাকে। কেলস একটি সাদা সিল্ক স্ট্রাইপড বাটন-আপ শার্টের সঙ্গে ব্রাউন ট্রাউজার্স পরেছিলেন। পায়ে ছিল চেকার্ড ভ্যানস স্নিকার্স। ডান হাতে ব্রেসলেট আর বাঁ হাতে ঘড়ি। রেস্তোরাঁয় ঢোকার সময় পাপারাজ্জিদের থেকে টেলরকে আগলে রাখতে দেখা গেছে তাকে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি