৬ মে ২০২৬

তৃতীয়বারের মতো শপথ নিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম
তৃতীয়বারের মতো শপথ নিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

 


বাংলাপ্রেস ডেস্ক: দলের গঠনতন্ত্র অনুযায়ী তৃতীয়বারের ২০২৬-২৮ মেয়াদের জন্য শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এসময় আমিরকে শপথ বাক্য পাঠ করান জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম। এতে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ডা. শফিকুর রহমানের তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

ডা. শফিকুর রহমান  ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার এবং ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয়বার আমির নির্বাচিত হন। দলের ইতিহাসে টানা তিন মেয়াদে আমির হিসেবে দায়িত্ব পালন করা নেতাদের তালিকায় এর আগে ছিলেন কেবল অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি