জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
বাংলাপ্রেস ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র জুমাদাল আখিরাহ মাসের তারিখ নির্ধারণে মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
এতে আরও বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
চাঁদ দেখার তথ্য জানাতে ইসলামিক ফাউন্ডেশনের ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ড: বার্ন ইউনিটে ভর্তি ৭৭ শিক্ষার্থী
হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর
অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি
সঙ্গীত একাডেমি