৮ মে ২০২৬

তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে
  বাংলাপ্রেস ডেস্ক: তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে ১১২ উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ২৯ মে। আজ বুধবার বিকালে নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনের এই তফসিল চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে এবং ভোটগ্রহণ ২৯ মে। এই ধাপের নির্বাচনে ২১টি উপজেলায় ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকিগুলোতে ব্যালটে ভোট গ্রহণ করা হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি