৪ মে ২০২৬

তৃতীয় বিয়ে ও বাবা হওয়ার খবর জানালেন জেমস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ এএম
তৃতীয় বিয়ে ও বাবা হওয়ার খবর জানালেন জেমস

 

বাংলাপ্রেস ডেস্ক: বাবা হয়েছেন দেশীয় রক সংগীতের জনপ্রিয় ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম জেমস। চলতি বছরের জুনে জেমস-নামিয়া আমিন দম্পতির কোলজুড়ে পুত্রসন্তানের আগমন হয়। ছেলের নাম রাখা হয়েছে জিবরান আনাম। সম্প্রতি এ খবর জানিয়েছেন গায়ক জেমস।

 

বুধবার (২২ অক্টোবর) দেশের একটি সংবাদমাধ্যমকে বাবা হওয়ার কথা জানান জেমস। তিনি বলেন, বাবা হওয়ার অনুভূতি অসাধারণ। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন।


গত বছর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন গায়ক জেমস। পরে স্ত্রীর নামের সঙ্গে যোগ করেন নামিয়া। তার জন্ম যুক্তরাষ্ট্রে। সেখানকার জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন তিনি।

এর আগে ২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে বিয়েবিচ্ছেদ হয় রক তারকার। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই ওই সময় বিচ্ছেদ হয় তাদের। এরপর দীর্ঘ এক দশক একটা কাটিয়েছেন তিনি। পরে ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে নামিয়ার সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় থেকেই পরবর্তীতে প্রণয় ও বিয়ে।


এর এক বছর পর ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় বিয়ে হয় তাদের। আর এর প্রায় এক বছর পর চলতি বছরের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে দিবাগত রাতে সাড়ে তিনটায় পুত্রসন্তানের জন্ম দেন গায়কের স্ত্রী নামিয়া। যুক্তরাষ্ট্রে একমাস থাকার পর সন্তান নিয়ে দেশে ফেরা হয় তার।

এর আগে আরও দু’বার বিয়ে করেছিলেন জেমস। তার প্রথম স্ত্রী অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর বিয়ে করেন বেনজীর সাজ্জাদকে। ২০০০ সালে পরিচয় হয় তাদের। তারা যুক্তরাষ্ট্রে গিয়ে বিয়ে করেছিলেন। সেটিও বিচ্ছেদে গড়ায় ২০১৪ সালে। তবে প্রথম সংসারে একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। আর দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে জেমসের

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি