৫ মে ২০২৬

তৃতীয় বিয়ে করলেন প্রয়াত নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তৃতীয় বিয়ে করলেন প্রয়াত নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা
বাংলাপ্রেস ডেস্ক: অকাল প্রয়াত নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হক আবার বিয়ে করেছেন। গত ১৫ জুলাই স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন তিনি। সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি সামিরার তৃতীয় বিয়ে। নায়ক সালমান শাহর অকাল প্রয়াতের পর দীর্ঘ দিনের বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেছিলেন। মোশতাক ও সামিরা দম্পতির ঘরে এক ছেলে ও দুই মেয়ে আছে। কিন্তু এ সংসার ভেঙ্গে যায় চলতি বছর। মোশতাকের সঙ্গে বিচ্ছেদের পরই সাবেক এ ক্রিকেটারকে বিয়ে করলেন সামিরা। সামিরার তৃতীয় বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাবেক স্বামী মোশতাক ওইয়াজ। তিনি বলেন, গত মার্চ মাসে সামিরা আমাকে ডিভোর্স নোটিশ পাঠায়। দু'জনের সম্মতিতেই এই নোটিশ। সেটা কার্যকর হয় ২১ জুন। আর গত ১৫ জুন সে আবার বিয়ে করেছে বলে খবর পাই। এদিকে সামিরা নিজেও তার তৃতীয় বিয়ের কথা নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, ‘সালমান শাহের স্ত্রী হিসেবে আমার পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ, একজন নারী। অনেক চেষ্টার পরও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না। আমার জীবনেও পরিবর্তন এসেছে। আমি ও মোশতাক দুজনে এক হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমার নতুন জীবন শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি। আমাদের সন্তানরাও এ সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিল।’ সামিরা আরও জানান, বর্তমানে তিনি ইশতিয়াকের বাসায়ই থাকছেন। সামিরার আগের সংসারের তিন সন্তান এখানে তার সঙ্গেই থাকে। তারা প্রতি শুক্রবার বাবার বাসায় যায়। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি