৪ মে ২০২৬

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত কি দিল ফ্রান্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:১২ পিএম
তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত কি দিল ফ্রান্স

বাংলাপ্রেস ডেস্ক:   ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা করার পর নতুন করে সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিয়েছে ইউরোপের তিন দেশ। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য প্রতিরক্ষামূলক পদক্ষেপের অজুহাতে ইসলামি প্রজাতন্ত্রে আক্রমণ করতে প্রস্তুত বলেও আজ সোমবার (২ মার্চ) যৌথ বিবৃতিতে জানিয়েছে।

রাষ্ট্র তিনটি এই ঘোষণা দেওয়ার পরই নতুন ইঙ্গিত এল প্যারিসের কাছ থেকে। পরমাণু বোমা বাড়ানোর প্রস্তুতির কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ।

আজ সোমবার (২ মার্চ) ম্যাক্রঁ বলেন, বৈশ্বিক অনিশ্চয়তার মাঝে পারমাণবিক ওয়ারহেড বাড়াবে তার দেশ। এছাড়া ‍দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

ফরাসি প্রেসিডেন্ট ঘোষণা করেন, তার দেশ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়াবে।

উত্তর-পশ্চিম ফ্রান্সের ল’ইল লং সামরিক ঘাঁটিতে—যেখানে দেশটির ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনগুলো থাকে—বক্তব্য দেওয়ার সময় ম্যাক্রঁ বলেন, তিনি বর্তমানে ৩০০-এর কম থাকা ওয়ারহেডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ঠিক কতটি ওয়ারহেড যুক্ত করা হবে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট করে কিছু জানাননি। এটি ১৯৯২ সালের পর ফ্রান্সের পারমাণবিক মজুতের প্রথম বৃদ্ধি হতে যাচ্ছে।

ম্যাক্রঁ জানান, ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি এবং ইউরোপীয় মিত্রদের প্রতি মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অনিশ্চয়তার মুখে ইউরোপের নিরাপত্তা কাঠামোতে ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার ভূমিকা আরও স্পষ্ট করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ম্যাক্রঁ আরও বলেন, ফ্রান্স তাদের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বিমানগুলো মিত্র দেশগুলোতে সাময়িকভাবে মোতায়েন করার অনুমতি দেবে। এছাড়া তিনি ঘোষণা করেন যে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা সক্ষমতায় গভীর সহযোগিতার অংশ হিসেবে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য যৌথভাবে ‘ভেরি লং-রেঞ্জ মিসাইল প্রজেক্ট’ বা অতি-দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পে কাজ করবে। সূত্র: আলজাজিরা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি