৬ মে ২০২৬

ত্রিপোলি দখলের জন্য হামলা জোরদার করেছে বিদ্রোহীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ত্রিপোলি দখলের জন্য হামলা জোরদার করেছে বিদ্রোহীরা

বাংলাপ্রেস ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপোলি দখলের জন্য বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত গেরিলারা হামলা জোরদার করেছে। এজন্য তারা ব্যাপকভাবে ত্রিপোলির দক্ষিণ অংশে গোলা ও বোমাবর্ষণ করেছে।

রাজধানীবাসী জানিয়েছে, গেরিলারা পানির প্রধান সরবরাহ কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে যার কারণ ত্রিপোলিতে পানির সরবরাহ বিঘ্নিত হচ্ছে। লড়াইয়ের তীব্রতার কারণে বেসামরিক লোকজনের কেউ কেউ রাজধানী ছাড়ার পরিকল্পনা নিয়েছেন।

এছাড়া, বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে, গ্যাস সরবরাহ কমে গেছে এবং ব্যাংকের তরল অর্থের সংকট দেখা দিয়েছে বলে অন্য এক রিপোর্ট থেকে জানা গেছে।

বিদ্রোহীরা গত বছরের এপিল মাস থেকে রাজধানী ত্রিপোলি দখলের জন্য লড়াই চালিয়ে আসছে। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত সেনারা গত বেশ কিছুদিন ধরে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে এবং কয়েকটি শহর মুক্ত করেছে।

বিদ্রোহী নেতা জেনারেল হাফতারকে সমর্থন দিচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। অন্যদিকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলিভিত্তিক সরকারকে সমর্থন দিচ্ছে তুরস্ক।

বিপি/আর এল

নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন:

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি