
বাংলাপ্রেস ডেস্ক:পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ ৭ জুন ধরে চলতি কর্মসূচির আওতায় আজ বিক্রি হচ্ছে ৪ জুনের ট্রেনের টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবার শতভাগ টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। রবিবার (২৫ মে) সকাল ৮টা থেকে পাওয়া যাবে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট। আর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি।
রেলওয়ের তথ্য বলছে, ঈদ উপলক্ষে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা রাখা হয়েছে ৩৩ হাজার ৩১৫টি।
টিকিট বিক্রির সময়সূচি অনুযায়ী— ৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট বিক্রি হয়েছে ২২ মে, ২ জুনের টিকিট বিক্রি হয়েছে ২৩ মে, ৩ জুনের টিকিট বিক্রি হয়েছে ২৪ মে, আজ বিক্রি হচ্ছে ৪ জুনের টিকিট, ৫ জুনের টিকিট মিলবে ২৬ মে, আর ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]