ত্রাণ নিতে এসে প্রাণ গেল আরও ৬৭ ফিলিস্তিনির
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গাজার উত্তরাঞ্চলে ত্রাণের অপেক্ষা করা অন্তত ৬৭ জন ফিলিস্তিনেকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। গাজা ভূখণ্ডের হামাস-শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এমন খবর জানিয়েছে বিট্রিশ সংবাদ মাধ্যম বিবিসি।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার অন্যান্য জায়গায় জাতিসংঘের দেওয়া ত্রাণের অপেক্ষায় থাকা অবস্থায় আরও ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৫০ জনের বেশি, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। উত্তর গাজায় হতাহতদের গাজার শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।
এমন বর্বর হামলার কারণ জানাতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বলছে, তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক গুলি চালিয়েছিল তারা। এতেই প্রাণহানি। তারা নিহতের সংখ্যার দাবি নিয়ে দ্বিমত প্রকাশ করেছে। এরআগে শনিবার দখলদার সেনার গুলিতে অন্তত ৩৭ জন ফিলিস্তিনির প্রাণ গেছে ।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>এস পি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি