৪ মে ২০২৬

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া প্রসঙ্গে ফিফা সভাপতির বক্তব্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ পিএম
ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া প্রসঙ্গে ফিফা সভাপতির বক্তব্য

বাংলাপ্রেস ডেস্ক:   ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দিয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা গেল বছর বেশ বিতর্কের মুখেই পড়ে গিয়েছিল। এবার সংস্থাটির প্রধান জিয়ান্নি ইনফান্তিনো আবারও তার বিতর্কিত সিদ্ধান্তের পক্ষই নিলেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ার ব্যাপারে সমালোচনার মুখেও বললেন, ট্রাম্প এই পুরস্কার পাওয়ার ‘যোগ্য’।

গত ডিসেম্বর ২০২৫ সালে ফিফা ২০২৬ বিশ্বকাপ ড্রতে ট্রাম্পকে এই শান্তি পুরস্কার দিয়ে সম্মান করেছে। এ সিদ্ধান্তের পর অনেক ক্রিকেট-ফুটবল দর্শক ও বিশ্লেষক তা নিয়েই প্রশ্ন তুলেছেন। 

একই সময়ে কিছু দেশ ও সমর্থকরা ফিফা বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছিল ট্রাম্প প্রশাসনের নীতি ও কর্মকাণ্ডের কারণে। ইনফান্তিনো এই বয়কটের কোনো সমর্থন করেননি। 

তিনি বলেন, ‘যেখানে কখনো ব্যবসা বয়কটের ডাক ছিল না, সেখানে কেন ফুটবলকে বয়কট করা হবে?’ তিনি আরও বলেন, ‘বিশ্ব একটি বিভক্ত জায়গা, সেখানে ফুটবল মাধ্যম হয়ে মানুষকে মিলিয়ে দেয়।’ 

ইনফান্তিনো আরও বলেছেন, রাশিয়াকে আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরিয়ে আনার বিষয়টি ‘দেখা হবে’। রাশিয়া ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে নিষিদ্ধ ছিল, কিন্তু তিনি মনে করেন বয়কট ও নিষেধাজ্ঞা ঘৃণা ও হতাশা সৃষ্টি করেছে। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি