ট্রাম্পকে নরেন্দ্র মোদির অভিনন্দন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ট্রাম্পের উদ্দেশ্যে মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটারে) একটি পোস্ট শেয়ার করেছেন।
সেখানে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও উল্লেখ করেছেন মোদি। একইসঙ্গে বিশ্ব শান্তির বার্তাও দিয়েছেন তিনি।
মোদি লিখেছেন, “আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে ঐতিহাসিক নির্বাচনি জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের উপর ভিত্তি করে আমি ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহী। আসুন আমরা একসঙ্গে আমাদের জনগণের উন্নয়নের জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।” সূত্র: এনডিটিভি
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি