৪ মে ২০২৬

ট্রাম্পকে নিজের চরকায় তেল দিতে বললেন কমল হাসান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১১:৩২ পিএম
ট্রাম্পকে নিজের চরকায় তেল দিতে বললেন কমল হাসান

ডোনাল্ড ট্রাম্প ও কমল হাসান।

বাংলাপ্রেস ডেস্ক:   সম্প্রতি ইরান ও ইসরাইল যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় সাময়িকভাবে রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে ‘ছাড়’ দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তার এ মন্তব্য ঘিরেই এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার কমল হাসান।

ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করে অভিনেতার স্পষ্ট বার্তা, ভারত একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং তারা কোনো দেশের কাছ থেকে অনুমতি নিয়ে সিদ্ধান্ত নেয় না।

শনিবার (৭ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন, বিশ্বব্যাপী জ্বালানি বাজারে চাপ কমানোর জন্যই ভারতকে সাময়িকভাবে রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দেওয়া হয়েছে। এ বক্তব্যকেই কড়া ভাষায় আক্রমণ করেন কমল।

ট্রাম্পের বক্তব্যের প্রেক্ষিতে রোববার (৮ মার্চ) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে কমল হাসান মার্কিন প্রেসিডেন্টকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দেন।

ওই পোস্টে কমল হাসান লেখেন, ‘মাননীয় প্রেসিডেন্ট, আমরা ভারতবাসী। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক হিসেবে আমরা আর বিদেশিদের হুকুম শুনি না। তাই আপনার সর্বশক্তি দিয়ে নিজের চরকায় তেল দিন।’

চলমান ইরান–ইসরাইল উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের অবস্থানের কড়া সমালোচনা করে এ অভিনেতা বলেন, ‘সার্বভৌম দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্মান বজায় থাকলেই দীর্ঘমেয়াদি বিশ্বশান্তি সম্ভব। আপনার দেশ ও সেখানকার নাগরিকদের শান্তি কামনা করি।’

সম্প্রতি ইরান ও ইসরাইল যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় সাময়িকভাবে রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে ‘ছাড়’ দেওয়ার কথা জানান ট্রাম্প। ট্রাম্প বলেছিলেন- বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেই ভারতকে এ অনুমতি দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এমন ‘অভিভাবকসুলভ’ মন্তব্যে ক্ষুব্ধ হয়েই তার প্রতি এভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ করেন কমল হাসান। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি