৫ মে ২০২৬

ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার দাবি এক ধরনের প্রচারণা: ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার দাবি এক ধরনের প্রচারণা: ইরান

বিদেশ ডেস্ক: ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের মার্কিন দাবি প্রচারণামূলক বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি। কারণ, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আর কোনও ক্ষেত্র নেই। এরই মধ্যে আমেরিকা ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা আরোপ করেছে।

পার্সটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় ইরানের বিরুদ্ধে সোমবার থেকে নতুন নিষেধাজ্ঞা কার্যকরের যে ঘোষণা দিয়েছেন এর প্রতিক্রিয়ায় মুসাভি এসব কথা বলেন।

আব্বাস মুসাভি আইআরআইবি বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প সোমবার থেকে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা কার্যকরের কথা বলে প্রচারণা ক্ষেত্রে সুবিধা পাওয়ার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, মার্কিন সরকার এরই মধ্যে ইরানের বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে। এর মাধ্যমে তারা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও অর্থনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিনিরা দীর্ঘ ৪০ বছর ধরে ইরানকে নিষেধাজ্ঞার মধ্যে রেখেছে। তবে ইরান সব মার্কিন নিষেধাজ্ঞাই সাফল্যের সঙ্গে মোকাবেলা করতে পেরেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি