ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব দ্বিতীয়বারের মতো বাতিলের নির্দেশ স্থগিত করলো আদালত

আবু সাবেত: সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে দেশব্যাপী নিষেধাজ্ঞার পরিধি সংকুচিত করার সিদ্ধান্তের পরও, প্রেসিডেন্ট ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত নির্বাহী আদেশের কার্যকারিতা সারা দেশে স্থগিত রাখতে দ্বিতীয় একটি আদালত রায় দিয়েছে।
বুধবার ৯ম ইউএস সার্কিট কোর্ট অফ অ্যাপিলস ২-১ ভোটে রায় দেয় যে, চারটি ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্য এই আদেশের বিরুদ্ধে দেশব্যাপী নিষেধাজ্ঞা পাওয়ার অধিকার রাখে, কারণ একটি সীমিত নিষেধাজ্ঞা তাদের পুরোপুরি সুরক্ষা দিতে পারবে না।
ইউএস সার্কিট জজ রোনাল্ড লিখেছেন গোল্ড রাজ্যগুলোর বাসিন্দারা এমন কোনো রাজ্যে সন্তান জন্ম দিতে পারেন যারা মামলার পক্ষ নয় এবং নির্বাহী আদেশের আওতাভুক্ত ব্যক্তি এসব রাজ্যে স্থানান্তরিত হবেন এটা অবশ্যম্ভাবী ।
এই সিদ্ধান্তে গোল্ডের সঙ্গে একমত হন জজ মাইকেল হকিন্স, যিনি গোল্ডের মতো সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মনোনীত।
তবে ট্রাম্প মনোনীত সার্কিট জজ প্যাট্রিক বুমাটেই ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, এই চার রাজ্যের মামলাটি আনার কোনো বৈধ ভিত্তি নেই।
বুমাটেই লেখেন,আদালতের এখতিয়ারের সীমা এবং আমাদের নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা প্রয়োগে সতর্কতা অবলম্বন করা জরুরি। নইলে, আমরা এমন বিতর্কিত বিষয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি নিই, যেগুলো আমাদের সামনে ঠিকভাবে উপস্থাপন করা হয়নি এবং আমাদের এখতিয়ার অতিক্রম করি। প্রশ্ন যতই গুরুত্বপূর্ণ হোক বা মামলার দায়ভার যতই বড় হোক, আমাদের সব সময় ‘বিচার বিভাগীয় ক্ষমতার’ সীমা মেনে চলতে হবে।
এই রায় এসেছে সুপ্রিম কোর্টের গত মাসের এক ৬-৩ রায়ের পর, যেখানে বিচারকরা ফেডারেল আদালতগুলোকে কোনো নীতির বিরুদ্ধে দেশব্যাপী নিষেধাজ্ঞা জারির ক্ষমতা সীমিত করেন। তবে আদালত উল্লেখ করেন, কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে অভিযোগকারীরা এখনো দেশব্যাপী সুরক্ষা পেতে পারেন। ব্যক্তিরা শ্রেণিভুক্ত মামলা করতে পারেন এবং রাজ্যগুলো সম্পূর্ণ সুরক্ষা পেতে চাইলে সার্বজনীন নিষেধাজ্ঞা পেতে পারে।
ট্রাম্পের ওই নির্বাহী আদেশে বলা হয়, যদি শিশুর অন্তত একজন পিতামাতার স্থায়ী বৈধ অভিবাসন স্ট্যাটাস না থাকে, তাহলে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রে জন্মালেও সে নাগরিকত্ব পাবে না। এ পর্যন্ত যে সকল আদালত এই আদেশের বৈধতা নিয়ে রায় দিয়েছে, তারা একে অসাংবিধানিক বলেই রায় দিয়েছে।
সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর এটি দ্বিতীয়বারের মতো এই আদেশ সারাদেশে স্থগিত হলো। নিউ হ্যাম্পশায়ারের একজন ফেডারেল বিচারক আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) আবেদনের প্রেক্ষিতে গর্ভে থাকা শিশুদের একটি শ্রেণিভুক্ত হিসেবে গ্রহণ করে তাদের ওপর আদেশ কার্যকর করা স্থগিত রাখেন।
৯ম সার্কিট কোর্টের মামলাটি এনেছিলেন ওয়াশিংটন, অ্যারিজোনা, ইলিনয় এবং ওরেগনের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলরা। বুধবার আদালতের সংখ্যাগরিষ্ঠ মত জানায়, ট্রাম্পের আদেশ আংশিকভাবে কার্যকর থাকলে এই চার রাজ্যের ওপরই বোঝা থেকে যাবে।
বিচারপতি গোল্ড লিখেছেন, এটা ঠেকাতে হলে রাজ্যগুলোকে তাদের মেডিকেইড, শিশুস্বাস্থ্য (সিএইচআইপি) এবং টাইটেল আইভি-ই প্রোগ্রামগুলোর যোগ্যতা যাচাইয়ের পদ্ধতি পুরোপুরি বদলাতে হবে। এই কারণে সীমিত নিষেধাজ্ঞাতেও রাজ্যগুলো একই ধরনের অপূরণীয় ক্ষতির মুখোমুখি হবে, যেমনটা কোনো নিষেধাজ্ঞা না থাকলে হতো।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএসআপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি