ট্রাম্পের 'গোল্ড কার্ড' পেতে ২ লক্ষ ৫০ হাজার আবেদন, নেই কোন বাংলাদেশি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নোমান সাবিত: প্রেসিডেন্ট ট্রাম্পের তথাকথিত 'গোল্ড কার্ড' পাওয়ার জন্য এখন পর্যন্ত আবেদন করেছেন বিশ্বের বিভিন্ন দেশের ২ লক্ষ ৫০ হাজার মানুষ। তারা সকলেই 'সোনার হরিণ' হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইবি-৫ ইনভেস্টর ভিসার বদলে একটি নতুন বিকল্প হিসেবে এ গোল্ড কার্ডকে তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিক বুধবার এ তথ্য জানিয়েছে। গোল্ড কার্ডের আবেদনের তালিকায় এখন পর্যন্ত কোন বাংলাদেশির নাম পাওয়া যায়নি।
ফক্স নিউজ চ্যানেলের স্পেশাল রিপোর্ট অনুষ্ঠানে ব্রেট বেয়ার-এর সঙ্গে এক সাক্ষাৎকারে লাটনিক এই প্রস্তাবিত কর্মসূচির পক্ষে সাফাই গেয়ে বলেন, এটি এমন একটি পদক্ষেপ যা থেকে বিপুল অর্থ আদায় করে দেশের ঋণ পরিশোধের কাজ শুরু করা যেতে পারে।
লাটনিক বলেন, এখনই ২ লাখ ৫০ হাজার মানুষ লাইনে রয়েছে। যদি তারা ৫০ লক্ষ ডলার দিতে রাজি থাকে, তাহলে এটি সরাসরি ১.২৫ ট্রিলিয়ন ডলার এনে দেবে শুধুমাত্র এই অপেক্ষমাণ তালিকা থেকেই।
তিনি আরও বলেন, আমি মনে করি এই মানুষগুলো অনেক দূর থেকে আসবেন কারণ তারা জানেন যে তারা আমেরিকায় আসতে পারবেন এবং পৃথিবীর সেরা দেশে থাকার সুযোগ পাবেন।
ট্রাম্প প্রশাসন মঙ্গলবার ঘোষণা করেছে যে তারা যুক্তরাষ্ট্রের ইনভেস্টর ভিসা ব্যবস্থায় পরিবর্তন আনছে, যেখানে ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় বিনিয়োগের পরিমাণ বাড়ানো হবে এবং নতুন এই কর্মসূচির নাম দেওয়া হচ্ছে 'গোল্ড কার্ড। বুধবারের সাক্ষাৎকারে লাটনিক জোর দিয়ে বলেন, অপেক্ষমাণ ব্যক্তিদের সবাইকে কঠোরভাবে যাচাই-বাছাই করা হবে।
তিনি বলেন, অবশ্যই। খুব গভীরভাবে যাচাই করা হবে। আমরা প্রথম দিন থেকেই এটা বলে আসছি। এরা সবাই যাচাই করা ব্যক্তি।
লাটনিক আরও বলেন, এরা হবে অসাধারণ বৈশ্বিক নাগরিক, যারা আমেরিকায় উদ্যোক্তা মানসিকতা, বিনিয়োগের ক্ষমতা এবং প্রবৃদ্ধি নিয়ে আসবে। এদের একজন এলেও ভাবুন, তারা সঙ্গে করে কত কর্মসংস্থান এবং কত নতুন ব্যবসা নিয়ে আসবে। আর তারা আমেরিকায় করও দেবে। তাই এটি আমেরিকার জন্য বিশাল অংকের অর্থ নিয়ে আসবে।
মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এই কর্মসূচিকে দেশের অর্থনীতির জন্য বড় ইতিবাচক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন এবং গোল্ড কার্ডকে গ্রিন কার্ডের উন্নত সংস্করণ বলে উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, 'আমরা এখন গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। আপনারা গ্রিন কার্ড জানেন, এটা হলো গোল্ড কার্ড। আমরা এই কার্ডের মূল্য ঠিক করেছি প্রায় ৫০ লক্ষ ডলার। এই কার্ডের মাধ্যমে গ্রিন কার্ডের সমস্ত সুবিধা পাওয়া যাবে, পাশাপাশি নাগরিকত্বের পথও খুলে যাবে। ধনী মানুষরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবে। তারা ধনী হবে, সফল হবে, অনেক টাকা খরচ করবে, প্রচুর কর দেবে, এবং অনেক মানুষকে চাকরি দেবে। আমরা মনে করি এটি অত্যন্ত সফল হবে।
একটি সুত্র জানিয়েছে গোল্ড কার্ডের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ২ লক্ষ ৫০ হাজার মানুষ আবেদন করলেও এ তালিকায় এখন পর্যন্ত কোন বাংলাদেশির নাম পাওয়া যায়নি। গোল্ড কার্ডের মুল্য ৫০ লক্ষ ডলার বা ৬০ কোটি টাকা বাংলাদেশি কাছে চড়া মুল্য বলে অনেকেই ধারণা করছেন, তবে সাবেক সরকারের পলাতক মন্ত্রী আমলারা শিগগির ট্রাম্পের এই ইবি-৫ ইনভেস্টর ভিসার জন্য আবেদন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার নতুন এই নীতির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মূলত বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইবি-৫ ভিসার পরিবর্তে ৫০ লাখ ডলারের একটি ‘গোল্ড কার্ড’ চালুর প্রস্তাব দিয়েছেন। এই ‘গোল্ড কার্ড’ দিয়ে পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও পাওয়া যাবে। নতুন এই নীতি বাস্তবায়ন হলে ১০ লাখ কার্ড বিক্রি হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।
মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, আমরা সেই কার্ডের মূল্য নির্ধারণ করছি প্রায় ৫০ লাখ ডলার। এটি আপনাকে গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং এটিতেই (আমেরিকান) নাগরিকত্বের পথও খুলে যাবে এবং এই কার্ডটি কিনে ধনী ব্যক্তিরা আমাদের দেশে আসবেন।এখানে এসে তারা প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন, সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন। এ দেশে এসে তারা সফল হবেন।
ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী দুই সপ্তাহের মধ্যেই নতুন প্রক্রিয়া চালু হয়ে যাবে। এর জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন রয়েছে বলেও মনে করেন না ট্রাম্প। তবে কীভাবে গোল্ড কার্ড পাওয়া যাবে বা এই প্রক্রিয়া বাস্তবায়িত হবে, সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেননি মার্কিন এই প্রেসিডেন্ট।
অনেকের মতে, নতুন গোল্ড কার্ড চালু হলে বর্তমান ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর ওপর প্রভাব পড়তে পারে। মূলত ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে থাকেন। এছাড়া নতুন ‘গোল্ড কার্ড’ চালু হলে ‘ইবি-৫ প্রোগ্রাম’ আর থাকবে না বলেই মনে করছেন অনেকে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি। এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৫৭ মিনিট আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৫৯ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি