[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
ট্রাম্পের চাপে অতিরিক্ত ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রে অ্যাপল অতিরিক্ত ১০০ বিলিয়ন ডলার (৭৫ বিলিয়ন পাউন্ড) বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে, যিনি এর আগে কম্পানিটির উৎপাদন কার্যক্রম যুক্তরাষ্ট্রে আনার আহ্বান জানিয়েছিলেন।
হোয়াইট হাউজ জানিয়েছে, এই অর্থ যুক্তরাষ্ট্রে অ্যাপলের যন্ত্রাংশ উৎপাদন বাড়াতে ব্যয় হবে এবং এটি অ্যাপলের পূর্ব ঘোষিত চার বছরে ৫০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতির পরিপূরক হবে।এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাপলকে নাম ধরে হুমকি দিয়েছিলেন যে, যদি তারা আইফোন উৎপাদন যুক্তরাষ্ট্রে না আনে, তবে তাদের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি