৭ মে ২০২৬

ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব মিশিগানের প্রতিনিধি শ্রী থানেদারের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব মিশিগানের প্রতিনিধি শ্রী থানেদারের
  নোমান সাবিত: মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান শ্রী থানেদার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাতটি অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছেন। সোমবার (স্থানীয় সময়) তিনি অনলাইনে এ ঘোষণা দেন। থানেদার অভিযোগ করেন, ট্রাম্প সংবিধান, কংগ্রেস ও আদালতের আদেশ অবজ্ঞা করেছেন এবং দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছেন। তিনি বলেন, কিলমার আবরেগো গার্সিয়াকে ভুলক্রমে এল সালভাডরে ফেরত পাঠানো এবং কংগ্রেসের অনুমোদন ছাড়াই সরকারি বাজেট কাটছাঁট করা-সহ বেশ কয়েকটি কর্মকাণ্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের মূল কারণ। তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ ও সিনেটে এই প্রস্তাবের অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম। অভিশংসন ও দোষী সাব্যস্ত করতে যথাক্রমে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা ও দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয়। থানেদার আরও বলেন, ট্রাম্পের শুল্কনীতি, প্রথম সংশোধনী অধিকার লঙ্ঘন, বিচার ব্যবস্থায় দুর্নীতি এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ অভিশংসনযোগ্য অপরাধের মধ্যে পড়ে। তিনি উল্লেখ করেন, “আমাদের দেশে প্রেসিডেন্ট আছে, রাজা নয়। আইন ও সংবিধান মেনে চলা সকলের জন্য বাধ্যতামূলক।” ডেমোক্র্যাটদের মধ্যে উদ্বেগ বেড়েছে যখন ট্রাম্প অর্গানাইজেশন 'ট্রাম্প ২০২৮' লেখা টুপি প্রকাশ করে, যা তৃতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে। গণতন্ত্র রক্ষায় এখনই সময় একসঙ্গে দাঁড়ানোর। ডোনাল্ড জে. ট্রাম্পকে অভিশংসন করতেই হবে বলে থানেদার আহ্বান জানিয়েছেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি