৫ মে ২০২৬

ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের প্রস্তাব পাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের প্রস্তাব পাস

বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি প্রস্তাবনা পাস করেছে প্রতিনিধি পরিষদ। প্রতিটি রিপাবলিকান সদস্য প্রস্তাবের বিরোধিতা করলেও এটি ২৩২-১৯৬ ভোটে পাস হয়েছে। বৃহস্পতিবার এ ভোট হয়।

অভিশংসন তদন্ত নিয়ে পুরো হাউসে এটিই প্রথম ভোট। এতে করে প্রকাশ্যে শুনানি অনুষ্ঠান এবং তদন্তের পরবর্তী ধাপে যাওয়ার পট প্রস্তুত হলো।

দুজন ডেমোক্র্যাট সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। কোনো রিপাবলিকান সদস্যই প্রস্তাবটি সমর্থন করেননি এবং গত বছর রিপাবলিকান পার্টি ছেড়ে যাওয়া একজন স্বতন্ত্র সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।

প্রতিনিধি পরিষদ কীভাবে অভিশংসন তদন্ত পরবর্তী ধাপে এগিয়ে নেবে প্রস্তাবনাটি ছিল সে বিষয়ে। প্রেসিডেন্টকে অভিশংসন করা হবে কিনা সেটি নিয়ে নয়। ট্রাম্পের আইনজীবী কী কী অধিকার পাবেন তাও এ প্রস্তাবনায় বলা হয়েছে।

ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে এ ভোটই ছিল ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের পক্ষে সমর্থনের প্রথম আনুষ্ঠানিক পরীক্ষা। হোয়াইট হাউস এ ভোটাভুটির নিন্দা করেছে।

আগামী বছর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাট নেতা জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কিকে ট্রাম্প চাপ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

এক হুইসলব্লোয়ার বা তথ্য ফাঁসকারীর মাধ্যমে সে বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করেন ডেমোক্র্যাটরা। তাদের অভিযোগ, ২০২০ সালের নির্বাচনে জিততেই বিদেশি শক্তিকে অনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন প্রেসিডেন্ট। যা বিশ্বাসঘাতকতার নামান্তর।

পাস হওয়া প্রস্তাবনার আওতায় আগামীতে অভিশংসন সংক্রান্ত সব শুনানিই প্রকাশ্যে আসবে। যাতে মানুষ এ প্রক্রিয়ার খুঁটিনাটি সব কিছুই জানতে পারে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি