১৯ নভেম্বর ২০২৬

ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪০ এএম
ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু

ছবি: রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। চীনের প্রযুক্তি কেন্দ্র শেনজেনের কিলিন ভিলায় তিন নেতাকে একসঙ্গে দেখা যায়। খবর সিএনএনের।

মূল বৈঠক কক্ষে প্রবেশের আগে নিজ নিজ দেশের পতাকার সামনে দাঁড়িয়ে তারা করমর্দন ছাড়াই ছবির জন্য পোজ দেন।

চীনা সংবাদ সংস্থা সিনহুয়াকে শি জিনপিং বলেন, ‘চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের এটিই প্রথম বৈঠক, এর যুগান্তকারী তাৎপর্য রয়েছে।’

এর আগে আজই পুতিন ও শি-র সঙ্গে আলাদাভাবে একান্ত বৈঠক করেন ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, ইরান, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ও বাণিজ্য নিয়ে তিন বিশ্বনেতার মধ্যে আলোচনা হতে পারে। তবে স্পর্শকাতর এসব ইস্যুতে গভীর মতপার্থক্য থাকায় বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের মধ্যকার এই আলোচনা থেকে বড় কোনও চুক্তি হওয়ার সম্ভাবনা কম।

প্রসঙ্গত, চীনের শেনজেনে চলছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলন। সেখানেই এই তিন নেতার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তাদের এই হাইভোল্টেজ বৈঠকের কারণ অনেকটা আড়ালে পড়ে গেছে এপেক সম্মেলন।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি