৭ মে ২০২৬

ট্রাম্প প্রশাসনের অর্থবহিষ্কারের জবাবে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা সম্প্রসারণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ট্রাম্প প্রশাসনের অর্থবহিষ্কারের জবাবে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা সম্প্রসারণ
  ইমা এলিস: যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্পদশালী বিশ্ববিদ্যালয় হাভার্ড ইউনিভার্সিটি মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তাদের মামলার পরিসর সম্প্রসারণ করেছে। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কয়েক বিলিয়ন ডলার ফেডারেল অর্থ বরাদ্দ স্থগিতের সিদ্ধান্তের জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে, যা হোয়াইট হাউসের সঙ্গে উচ্চপর্যায়ের আইনি দ্বন্দ্বে রূপ নিয়েছে। মঙ্গলবারই, ফেডারেল “জয়েন্ট টাস্ক ফোর্স টু কমব্যাট অ্যান্টিসেমিটিজম” জানায়, সরকার হাভার্ডের জন্য নির্ধারিত ৪৫০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করেছে। এর আগেই যুক্তরাষ্ট্র সরকার বিশ্ববিদ্যালয়ের ২.২ বিলিয়ন ডলারের বেশি ফান্ড স্থগিত করেছিল, ক্যাম্পাসে কথিত বৈষম্য মোকাবিলায় হাভার্ডের ব্যর্থতার অভিযোগ তুলে। হাভার্ড তাদের নতুন মামলায় বলেছে, বিশ্ববিদ্যালয় সরকার কর্তৃক একাডেমিক কার্যক্রমে হস্তক্ষেপ মেনে না নেওয়ায়, ফেডারেল সংস্থাগুলো বেআইনিভাবে অর্থপ্রবাহ বন্ধ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, হাভার্ড ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ এবং একটি বৈষম্যমূলক পরিবেশ সৃষ্টি করেছে। আগের মামলার মতো এবারও হাভার্ডের আইনজীবীরা বোস্টনের ফেডারেল আদালতে সরকারের অর্থ স্থগিতাদেশ কার্যকর না করার অনুরোধ জানিয়ে বলেছে, এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সুনিশ্চিত বাক-স্বাধীনতা লঙ্ঘন করে। মামলায় বলা হয়েছে, “এই অর্থ স্থগিত ও অনুদান বাতিলের সিদ্ধান্ত হাভার্ডের মত প্রকাশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে। এর ফলে, বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ, একাডেমিক কর্মসূচি, শিক্ষার্থী ভর্তি ও অন্যান্য মূল শিক্ষামূলক সিদ্ধান্ত নিতে গিয়ে সরকারপন্থী চিন্তাধারার সঙ্গে সাংঘর্ষিক হওয়ার ভয় পাবে।” মার্কিন শিক্ষা বিভাগ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানায়নি। এই মামলার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসনের সংস্কার উদ্যোগে শিক্ষা ও সংস্কৃতির অন্যতম জোরালো বিরোধিতা। অর্থ বরাদ্দ বন্ধ হওয়ায় হাভার্ডের গবেষণা কার্যক্রম এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অর্থনীতিকে চালিত করা বৃহৎ একাডেমিক পরিবেশ হুমকিতে পড়েছে। নতুন মামলায় বলা হয়েছে, একাধিক ফেডারেল সংস্থা সংবিধান ও প্রশাসনিক বিধিমালা লঙ্ঘন করে অর্থ বরাদ্দ হঠাৎ বন্ধ করেছে। মামলার শুনানির তারিখ ২১ জুলাই ধার্য করেছেন মার্কিন জেলা জজ অ্যালিসন বারোস। মামলায় উল্লেখ রয়েছে, গত ৬ মে ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (NIH) হাভার্ডের জন্য নির্ধারিত ২.২ বিলিয়ন ডলার অনুদান বাতিল করে একটি চিঠি দেয়, যেখানে বলা হয়, “হাভার্ডে সাম্প্রতিক অ্যান্টিসেমিটিক ঘটনার কারণে এই অনুদান এখন আর সংস্থার অগ্রাধিকার নয়।” চিঠিতে বলা হয়, “ইহুদি শিক্ষার্থীদের ধারাবাহিক হয়রানি ও লক্ষ্যবস্তু করার ঘটনায় হাভার্ডের নিষ্ক্রিয়তা অব্যাহত রয়েছে।” সাধারণত অনুদান স্থগিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সংশোধনমূলক পদক্ষেপের সুযোগ দেওয়া হয়, তবে NIH জানিয়েছে, “এক্ষেত্রে কোনো সংশোধন সম্ভব নয়।” মামলার অভিযোগ অনুসারে, হাভার্ড ৯ মে কৃষি বিভাগ এবং ১২ মে শক্তি, প্রতিরক্ষা ও গৃহায়ন ও নগরোন্নয়ন বিভাগের কাছ থেকেও অনুরূপ চিঠি পেয়েছে। হাভার্ড প্রেসিডেন্ট অ্যালান গারবার ইতোমধ্যে দুইবার ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন হুমকির মুখে পড়েছে বলে। সোমবার শিক্ষা সচিব লিন্ডা ম্যাকমাহনকে চিঠিতে তিনি পক্ষপাতদুষ্টতার অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, সরকারি 'অতিরিক্ত হস্তক্ষেপ' মৌলিক স্বাধীনতাকে বিপন্ন করছে। পরদিন মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের অ্যান্টিসেমিটিজম টাস্ক ফোর্স পাল্টা জবাবে জানায়, “একসময় যেটি একাডেমিক মর্যাদার প্রতীক ছিল, হাভার্ড ক্যাম্পাস এখন প্রহসনের ও বৈষম্যের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এটা কোনো নেতৃত্ব নয়; এটা কাপুরুষতা। আর এটা একাডেমিক স্বাধীনতা নয়; এটা প্রতিষ্ঠানগত বঞ্চনা।” [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি