৪ মে ২০২৬

ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল দুই বোন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ পিএম
ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল দুই বোন

লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) :  প্রতিনিধি লাকসামে সড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় দুই বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের আগে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে খিলা বাজারের উত্তর পাশে রাজাপুর মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাহানারা বেগম (৬৫) এবং আনোয়ারা বেগম (৭০)। তারা আপন বোন। জাহানারা উপজেলার উওরদা ইউনিয়ন রাজাপুর গ্রামের মৃত মোবারকের স্ত্রী ও তার বড় বোন আনোয়ারা বেগম লাকসাম পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুইবোন সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে আসছিলেন। ওই সময় একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় তারা সড়কের ওপর ছিটকে পড়েন এবং ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে লাকসাম হাইওয়ে পুলিশের সদস্যরা ট্রাকটি জব্দ করেন।

লাকসাম হাইওয়ে থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি