৫ মে ২০২৬

তৌসিফ মাহবুবের গাড়ি আটকে দিলো শিক্ষার্থীরা, অবশেষে দুঃখ প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তৌসিফ মাহবুবের গাড়ি আটকে দিলো শিক্ষার্থীরা, অবশেষে দুঃখ প্রকাশ
বাংলাপ্রেস ডেস্ক: বাসের চাপায় সম্প্রতি স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের আন্দোলন করতে দেখা যাচ্ছে। সড়কের শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের কেউ কেউ আবার গাড়ির লাইসেন্সও চেক করছেন। এমন পরিস্থিতিতে পড়েছিলেন ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুব। গতকাল মঙ্গলবার নগরীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের কাছে এই অভিনেতার গাড়ি আটকে দেয় শিক্ষার্থীরা। এসময় তারা গাড়ির লাইসেন্স দেখতে চান। এ নিয়ে বাকবিতণ্ডায় জড়ান তৌসিফ। যার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, গাড়ি চালাচ্ছিলেন তৌসিফের ড্রাইভার। তবে শিক্ষার্থীদের নিজের লাইসেন্স দেখান এই অভিনেতা। পরে তৌসিফের সঙ্গে বাকবিতণ্ডার জড়ান শিক্ষার্থীরা। একপর্যায়ে অভিনেতা মেজাজ হারিয়ে তাদের বকাও দিয়ে বসেন! পরে অবশ্য তৌসিফ গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সবার কাছে দুঃখ প্রকাশ করেন। এরপর তৌসিফ আবার সে সময়কার একটি ভিডিও ধারণ করে প্রকাশ করেন তার অফিসিয়াল ফেসবুক পেজে। সঙ্গে লিখেছেন কিছু কথাও- ‘আমার একটা ভিডিও হয়তো অনেকেই দেখেছেন যে ছাত্রদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, ওরা আসলে লাইসেন্স দেখানোর পরেও আমার গাড়ির গ্লাসে হাতাহাতি করছিল! এক পর্যায়ে মেজাজ হারিয়ে ওদের বকা দিতে বাধ্য হই, পরে আমি ওদের আমার আচরণের কারণে দুঃখিত বলেছি এবং সবার সঙ্গে ছবিও তুলেছি যা এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা। তিনি আরও লিখেছেন, ‘আবারো আমি আমার আচরণের জন্য দুঃখিত সবার কাছে! কেউ বিভ্রান্ত হবেন না, মনে করিয়ে দেই ছাত্রদের সঙ্গে ২০১৮ সালের আন্দোলনে আমিও রাস্তায় নেমেছিলাম; তবে বলবো লাইসেন্স দেখানোর পরেও কাউকে যাতে হয়রানি করা না হয়!’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি