৫ মে ২০২৬

তৌহিদ আফ্রিদি কোথায়, তিনি কোন মামলার আসামি?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
তৌহিদ আফ্রিদি কোথায়, তিনি কোন মামলার আসামি?
বাংলাপ্রেস ডেস্ক:  কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পিতা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান। এদিকে, নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তারের পর তার ছেলে তৌহিদ আফ্রিদিকেও গ্রেপ্তারের দাবি জানিয়েছে রেভল্যুশনানি অ্যালায়েন্স (জেআরএ) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।শুধু তাই নয়, আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তারে সরকারকে ২৬ ঘণ্টার আলটিমেটামও দিয়েছে জুলাই রেভল্যুশনানি অ্যালায়েন্স (জেআরএ)।সংগঠনটির জানিয়েছে, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালের নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১১ মিনিটে জেআরএ-এর ফেসবুক পোস্টে বলা হয়, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ডিএমপি কমিশনার মহোদয়, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব) এবং জুলাই ঐক্যসহ অন্যান্য জুলাইয়ের সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য আর মাত্র ২৬ ঘণ্টা বাকি। আফ্রিদি বাংলাদেশেই আছে। এই ছবিটি গতকালের।কোনো নাটক চলবে না, সোজাসাপ্টা গ্রেপ্তার করতে হবে।’ এদিকে, নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তারের পর তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। মামলার অপর আসামি তৌহিদ আফ্রিদি কোথায় রয়েছেন সে বিষয়েও কিছু জানা যায়নি। কোন মামলার আসামি তৌহিদ আফ্রিদি? গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মো. জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি।ওই মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। এছাড়া, মামলার আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। একই মামলার ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন। এই মামলায় আজ রবিবার তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি