৪ মে ২০২৬

তোমরাই শিখিয়েছ ভালোবাসার মানে: নুসরাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৫:৫২ এএম
তোমরাই শিখিয়েছ ভালোবাসার মানে: নুসরাত

বাংলাপ্রেস ডেস্ক:   ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র 'আশিকী' দিয়ে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার এ সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হয়। তার বিপরীতে ছিলেন কলকাতার অঙ্কুশ হাজরা। এই সিনেমাটি নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।

তবে সিনেমার গ্ল্যামারাস অভিনেত্রী অভিনয়ে এখন অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন। তবে সামাজিক মাধ্যমে তিনি সরব আছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্টে বাবা-মায়ের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন নুসরাত ফারিয়া। 

বাবা-মায়ের ৩৭ বছরের দাম্পত্য জীবনের প্রসঙ্গ টেনে ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আম্মু-আব্বু, তোমরা এমন এক ভালোবাসার উদাহরণ তৈরি করেছ, যা ভাঙা তো দূরের কথা, স্পর্শ করাও কঠিন। ৩৭ বছরের একসঙ্গে পথচলা, যত ঝড়-ঝাপটাই আসুক তোমাদের বন্ধন আজও ততটাই মজবুত।

বাবা-মায়ের কাছ থেকে পাওয়া জীবনের বড় শিক্ষার প্রসঙ্গ তুলে অভিনেত্রী বলেন, তোমরাই শিখিয়েছ ভালোবাসা মানে ধৈর্য, ত্যাগ আর একে অপরের পাশে থাকা। তোমরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উদাহরণ।

সামাজিক মাধ্যমে নুসরাত ফারিয়ার এ পোস্টটি দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের এমন পারিবারিক ভালোবাসার প্রকাশ ভক্ত-অনুরাগীদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। সেই সঙ্গে ভক্তরা তার বাবা-মায়ের প্রতি শুভকামনাও জানিয়েছেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি