৪ মে ২০২৬

টোকিও অলিম্পিক শুরু হবে ২০২১ সালের জুলাইয়ে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
টোকিও অলিম্পিক শুরু হবে ২০২১ সালের জুলাইয়ে

বাংলাপ্রেস ডেস্ক: জাপানের রাজধানী টোকিওতে চলতি বছরে যে অলিম্পিক গেমস অনুষ্ঠানের কথা ছিল তা এখন ২০২১ সালের জুলাই মাসে অনুষ্ঠিত হবে। গত সপ্তাহে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি করোনাভাইরাসের মহামারির কারণে অ্যাথলেট, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্য লোকজনের স্বাস্থ্যের কথা বিবেচনা করে টোকিও টোকিও ২০২০ অলিম্পিক গেমসের আয়োজক কমিটি জানিয়েছে, স্থগিত হয়ে যাওয়া অলিম্পিক গেমস ২০২১ সালের ২৩ জুলাই শুরু হবে এবং ৮ আগস্ট পর্যন্ত চলবে।

এদিকে, প্যারা অলিম্পিক গেমস ২০২১ সালের ২৪ আগস্ট থেকে শুরু হবে এবং ৫ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। যদিও অলিম্পিক গেমস স্থগিত হয়ে গেছে এবং ২০২১ সালে তা অনুষ্ঠিত হবে তবে এ গেমসের নাম ‘টোকিও অলিম্পিক ২০২০’-ই থাকবে।

১২৪ বছর আগে আধুনিক অলিম্পিক গেমসের যাত্রা শুরু হয়েছিল। এরমধ্যে এই প্রথমবার অলিম্পিক গেমস স্থগিত হলো। অলিম্পিক গেমস আয়োজনের জন্য জাপান এরইমধ্যে ১৩শ কোটি ডলার বিনিয়োগ করেছে। করোনাভাইরাসের কারণে বিশ্ব আসরটি স্থগিত হয়ে যাওয়ায় জাপান বড় রকমের ক্ষতির মুখে পড়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি