৬ মে ২০২৬

তৈমূরকে বিএনপি থেকে বহিষ্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তৈমূরকে বিএনপি থেকে বহিষ্কার
বাংলাপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে প্রাথমিকসহ সব সদস্য পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। ১৮ জানুয়ারি, মঙ্গলবার রাত ৮টায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও দফতর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারের আদেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে (তৈমূর আলম ও এটিএম কামাল) দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। তৈমূরের পাশাপাশি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকেও বহিষ্কার করা হয়েছে। তিনি নির্বাচনে তৈমূর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন। প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে চূড়ান্ত ফলাফলে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে প্রায় ৬৭ হাজার ভোটে হেরেছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কাছে। এর আগে তৈমূর আলম খন্দকারকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিএনপির আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া গত ৩ জানুয়ারি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি