৪ সেপ্টেম্বর ২০২৬

টক্সিক টিজারে নারী উপস্থাপনা নিয়ে তীব্র সমালোচনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম
টক্সিক টিজারে নারী উপস্থাপনা নিয়ে তীব্র সমালোচনা

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘টক্সিক’–এর নতুন টিজার প্রকাশের পরই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ‘লেডিস অ্যান্ড লেডিস’ শিরোনামের এই বিশেষ প্রমোটি সিনেমার নারী চরিত্রগুলোর সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রকাশ করা হলেও, মুক্তির পর সেটি সমালোচনার মুখে পড়েছে।

বুধবার প্রকাশিত টিজারে নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্তের উপস্থিতি দেখানো হয়। তবে অনেক দর্শকের অভিযোগ, চরিত্রগুলোর ব্যক্তিত্ব, সংলাপ বা গল্পের গুরুত্ব তুলে ধরার বদলে তাদের অতিরিক্ত গ্ল্যামারাস ও যৌন আবেদনময়ীভাবে উপস্থাপন করা হয়েছে।

Rate the new glimpse of Toxic out of 10 ? #Toxic #ToxicOnAugust26 #Yash

টিজারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ শুরু হয় ব্যাপক আলোচনা। অনেক ব্যবহারকারী মন্তব্য করেন, নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত একটি প্রমোতে তাদের চরিত্রের গভীরতা তুলে ধরা হয়নি; বরং কেবল দৃষ্টিনন্দন উপস্থিতির মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

কিছু নেটিজেন আরো কঠোর প্রতিক্রিয়া জানিয়ে টিজারটিকে ‘এই দশকের সবচেয়ে অশালীন প্রচারণাগুলোর একটি’ বলেও মন্তব্য করেছেন। এমনকি ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের কাছে সিনেমাটি আটকে দেওয়ার দাবিও তুলেছেন কেউ কেউ। বিশেষ করে একজন নারী নির্মাতা হিসেবে গীতু মোহনদাস কেন এমন উপস্থাপনার পথ বেছে নিলেন—সেই প্রশ্নও উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মালোচনার বড় অংশই কেন্দ্রীভূত হয়েছে টিজারের শেষ দৃশ্যকে ঘিরে।

অনেকের দাবি, সেখানে নারী চরিত্রগুলোকে ‘মেল গেজ’ বা পুরুষকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে ক্যামেরাবন্দি করা হয়েছে, যা অপ্রয়োজনীয় এবং কুরুচিপূর্ণ।

বিতর্ক ছড়িয়ে পড়েছে অনলাইন আলোচনা প্ল্যাটফর্ম রেডিটেও। সেখানে অনেক ব্যবহারকারী লিখেছেন, সিনেমাটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত হওয়ায় পরিণত বিষয়বস্তু নিয়ে তাদের আপত্তি নেই। তবে নারী চরিত্রগুলোর উপস্থিতি মাত্র কয়েক সেকেন্ডে সীমাবদ্ধ রাখা এবং তাদের গল্প বা ব্যক্তিত্বের কোনো ইঙ্গিত না দেওয়ায় তারা হতাশ।

উল্লেখ্য, একাধিকবার মুক্তির তারিখ পরিবর্তনের পর অবশেষে ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘টক্সিক’।

গীতু মোহনদাস পরিচালিত ছবিটি ভেঙ্কট কে. নারায়ণ ও ইয়াশের প্রযোজনায় কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। পরে এটি হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায় ডাব করে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে।  সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি