৫ মে ২০২৬

টিউলিপের নামে রেড নোটিশ, গ্রেফতারি নির্দেশ জারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ পিএম
টিউলিপের নামে রেড নোটিশ, গ্রেফতারি নির্দেশ জারি

শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক।

বাংলাপ্রেস ডেস্ক:   গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেফেতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত।

গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক একেএম মর্তুজা আলী সাগর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির আবেদন করেন। 

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আবেদনে বলা হয়, মামলার আগেই টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দেশত্যাগ করেছেন, তাই তাকে গ্রেফতার করা প্রয়োজন।

গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি