৬ মে ২০২৬

তিতুমীর কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১০:০৫ পিএম
তিতুমীর কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোর জের ধরে ছাত্রশিবিরের সাথে ছাত্রদলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পেশাগত দায়িত্ব পালন কালে ছাত্রদলের হামলার শিকার হয় তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি তাওসিফ মাইমুন ও সদস্য আল-আমিন মৃধা।

জানা যায়, শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কলেজের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলেজের মূল ফটকে ব্যানার টানায় শাখা ছাত্রশিবির। কলেজের ফটকে থাকা স্বাধীনতা গ্রাফিতি আড়াল হয়ে যাওয়াকে কেন্দ্র করে সে ব্যানার খুলে ফেলে ছাত্রদল নেতারা।

এই ঘটনায় পুনরায় ব্যানার টানাতে যায় শাখা ছাত্রশিবিরের নেতারা। এসময় তাদের বাঁধা দিতে এলে ছাত্রদল ও শিবির কর্মীরা সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় গুরুতর হামলার শিকার হন সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার তাওসিফ মাইমুন ও সাংবাদিক সমিতির সদস্য, ডেইলি ক্যাম্পাসের কলেজ প্রতিনিধি আল-আমিন মৃধা ও তরুণ কণ্ঠের কলেজ প্রতিনিধি সাদিক।

এ বিষয়ে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান বলেন, একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমীর কলেজে ছাত্রদল এবং শিবির এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

কিসের ব্যানার বা কারা টানাতে গিয়েছিল সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি