১০ মে ২০২৬

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
বাংলাপ্রেস ডেস্ক: তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। এ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সম্ভাবনা যাচাই করতে এক সপ্তাহের মধ্যে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করবে শিক্ষা মন্ত্রণালয়। কমিটি কলেজটির বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়া নিয়ে সব ধরনের তথ্য ও তত্ত্ব যাচাই-বাছাই করবে এবং দ্রুত প্রতিবেদন জমা দেবে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. আমিনুল ইসলাম জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছে। আমরা চাই যে, কমিটি যথাযথভাবে গবেষণা ও পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন জমা দিক, যাতে দ্রুত সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি তাদের পর্যবেক্ষণ শেষ করবে এবং একটি বিস্তারিত প্রতিবেদন পেশ করবে বলে জানান তিনি। শিক্ষার্থীদের দাবি মতে, ঢাকা উত্তর অঞ্চলে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা গ্রহণে সুনির্দিষ্ট সুযোগের অভাব রয়েছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করলে এই অভাব পূরণ হতে পারে এবং দেশের উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুবিধা বৃদ্ধি পাবে। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি