৭ মে ২০২৬

তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসতে চান মার্কিন রাষ্ট্রদূত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসতে চান মার্কিন রাষ্ট্রদূত
বাংলাপ্রেস ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের প্রধান তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে চান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সব পক্ষকে শর্তহীন সংলাপের আহ্বানও জানান তিনি। আজ সোমবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে ঢাকাস্ত মার্কিন দূতাবাস। বিবৃতিতে বলা হয়, জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিস্কার করতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বসতে চান মার্কিন এই রাষ্ট্রদূত। মার্কিন যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং সব পক্ষকে সহিংসতা পরিহার ও সংযম প্রদর্শনের আহ্বান জানায়। এছাড়া যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলকে পছন্দ করে না বলেও ওই বিবৃতিতে বলা হয়। এছাড়া যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করতে চায় তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রয়োগ বহাল থাকবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি