তিন ছাত্রনেতা হত্যার দ্রুত বিচার চায় যুক্তরাষ্ট্র জাসদ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: একাত্তরের পরাজিত শক্তি জামায়াত-শিবিরের অপতৎপরতা এখনও বন্ধ হয়নি। এরা বাংলাদেশে নামে ও বেনামে বিভিন্ন লেবাসে তাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তারা সময়ের অপেক্ষায় রয়েছে। যে কোন সময় তাদের জঙ্গিরুপ ধারণ করে প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে আঘাত আনতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র জাসদ নেতারা। গতকাল বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র জাসদ আয়োজিত শহীদ মুনির, তপন ও জুয়েলের স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, ১৯৮৮ সালের চব্বিশ সেপ্টেম্বর সিলেট শহরে মৌলবাদী জামায়াত শিবিরের তান্ডব ও সন্ত্রাসী গোষ্ঠির হাতে নির্মমভাবে নিহত হন তিন ছাত্রনেতা মুনির, তপন ও জুয়েল। জাসদ ছাত্রলীগের তৎকালীন শহীদ তিন ছাত্রনেতাকে স্মরণ করে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে যুক্তরাষ্ট্র জাসদ। তিন ছাত্রনেতার স্মরণে যুক্তরাষ্ট্র জাসদ আয়োজন করে এক স্মরণ সভার।
জামায়াত-শিবিরের অতীতের সকল অপকর্মের বিচার এখন সময়ের দাবি। এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বর্তমান ঐক্যকে আরো জোরদার করতে হবে। মুনির, তপন ও জুয়েল হত্যা মামলা পুনর্জীবিত করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সুদৃষ্টি কামনা করেন বক্তারা। আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাওয়া চিহ্নিত খুনিদের আইনের আওতায় এনে মুনির, তপন ও জুয়েল হত্যার বিচার নিশ্চিত করার দাবী জানান জাসদ নেতৃবৃন্দ।
জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় মুনির, তপন ও জুয়েল স্মরণ সভায় বক্তারা আরো বলেন, সেদিনকার পৈশাচিক নৃশংস ঘটনার পরিকল্পনাকারি,মদদতদাতা, হত্যাকারি খুনিদের বিচারের প্রয়োজয়নীতা ফুরিয়ে যায়নি। খুনিদের আইনের কাঠগড়ায় দাঁড় করানোর এখনই উদ্যোগ নিতে হবে সরকারকে। স্মরণ সভায় বক্তব্য দেন, যুক্তরাষ্ট্র জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সাধারন সম্পাদক নুরে আলম জিকু, জাসদ নেতা আবুল ফজল লিটন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জ্যোতির্ময় দত্ত নিশু,
জাসদ নেতা মাহ মহি উদ্দিন সবুজ, শাহনুর কোরেশী, সৈয়দ আজমল হোসেন প্রমুখ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি