৮ মে ২০২৬

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৫৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৫৩
বাংলাপ্রেস ডেস্ক: হিমালয়ের পাদদেশ অবস্থিত চীনের তিব্বতে শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। মঙ্গলবার (৭ জানুয়ারি) এ ভূমিকম্প আঘাত হানে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। তিব্বতে ভূমিকম্পের ফলে নেপাল, ভুটান এবং ভারতেও এর কম্পন অনুভূত হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটের দিকে টিনগ্রিতে এ ভূমিকম্প আঘাত হানে। যার উৎপত্তি স্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার এ তথ্য জানিয়েছে। চীনের জাতীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতে ভূমিকম্পের আঘাতে ৫৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে তিব্বতের ভূমিকম্পের প্রভাব পড়ে নেপালেও। যার মাত্রা ছিল ৭.১। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, নেপালের স্থানীয় সময় ৬.৩৫ মিনিটের দিকে ৯৩ কিলোমিটার দূরে নেপাল-তিব্বত সীমান্তের উত্তরপূর্বাঞ্চলের লোবুচে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রসঙ্গত, নেপাল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পন প্রবণ এলাকায় অবস্থিত। কারণ দেশটিতে ভারত ও ইউরেশিয়ান টেকটকিন প্লেটের সংঘর্ষ হয়। আর এত প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। ২০১৫ সালে দেশটিতে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৯ হাজার মানুষ নিহত হয় এবং আহত হয় আরও ২২ হাজার মানুষ। এছাড়া প্রায় ৫ লাখের বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়ে যায়। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি