৪ মে ২০২৬

টি-টোয়েন্টিতে মোস্তাফিজের নতুন রেকর্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২৮ এএম
টি-টোয়েন্টিতে মোস্তাফিজের নতুন রেকর্ড

মোস্তাফিজুর রহমান ।

বাংলাপ্রেস ডেস্ক:   লাহোর কালান্দার্সের জার্সিতে খেলা টাইগার পেসার মোস্তাফিজুর রহমান নিজেদের শেষ ম্যাচে মুলতান সুলতানসের বিরুদ্ধে ৩ ওভারে ৩৭ রান খরচ করে ২ উইকেট নেন। এর ফলে তিনি টি-টোয়েন্টিতে বাঁ-হাতি পেসার হিসেবে সর্বাধিক উইকেট শিকারির রেকর্ড গড়েছেন।

এ রেকর্ডের মাধ্যমে মোস্তাফিজ তার প্রিয় ক্রিকেটার ও পাকিস্তানি তারকা পেসার মোহাম্মদ আমিরকেও ছাড়িয়ে গেলেন।

তবে মোস্তাফিজের এই রেকর্ড কতদিন স্থায়ী হয় তা ভাববার বিষয়। কারণ পিএসএল বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও আমির নিয়মিত খেলে যাচ্ছেন। তবে আন্তর্জাতিক ম্যাচের হিসাবে মোস্তাফিজই এগিয়ে আছেন। তিনি ৩২৫ টি-টোয়েন্টিতে ৪১৬ উইকেট নেন, আর আমির ৩৫৬ ম্যাচে ৪১৫ উইকেট শিকার করেছেন।

মোস্তাফিজ কেবল বাঁ-হাতি পেসারদের মধ্যে নয়, সব ধরনের বোলারদের মধ্যে আইসিসি স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ নম্বরে আছেন। শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান ৭০৩ উইকেট নিয়ে। পেসারদের মধ্যে শুধু ডোয়াইন ব্রাভো (৬৩১) মোস্তাফিজের উপরে আছেন। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি