৪ মে ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ : চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপ : চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার
বাংলাপ্রেস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পুরস্কার মূল্যের কথা ঘোষণা করে দিল আইসিসি। বিশ্বকাপে জয়ী হলে মোটা অঙ্কের অর্থ পাওয়ার সুযোগ রয়েছে চ্যাম্পিয়নদের। বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৬ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ কোটি ৬৯ লাখ টাকা। রানার্সআপ দল পাবে তার অর্ধেক। সেমি-ফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে ৪ লাখ ডলার করে। প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করতে প্রতিটি ম্যাচ জেতার জন্যও রাখা হয়েছে পুরস্কার। সুপার টুয়েলভের ৩০ ম্যাচের প্রতিটিতে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার (প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা) করে। সুপার টুয়েলভ থেকে বাদ পড়া দলগুলোর জন্যও রয়েছে বরাদ্দ। প্রতিটি দলকে ৭০ হাজার ডলার করে দিবে আইসিসি। প্রাথমিক পর্বে প্রতি ম্যাচ জেতার পুরস্কার ৪০ হাজার ডলারের। ১২ ম্যাচের এই প্রতিযোগিতা থেকে বাদ পড়া দলগুলোকে দেওয়া হয়ে ৪০ হাজার ডলার করে। প্রাথমিক পর্বের দুই গ্রুপে অংশ নিবে ৮টি দল। বাংলাদেশ, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা লড়াই করবে পরের ধাপে যেতে। আর সুপার টুয়েলভে দুই গ্রুপে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউ জিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। তাদের সঙ্গে যোগ দিবে প্রাথমিক পর্বের সেরা ৪ দল। প্রাইজ মানি ছাড়াও ২০২১ আসরে প্রতি ইনিংসেই পানি পানের বিরতির ব্যবস্থা করেছে আইসিসি। আড়াই মিনিটের এই বিরতি নেওয়া হবে ইনিংসের ঠিক মাঝের সময়ে। আগামী রোববার ওমান ও পাপুয়া নিউগিনির প্রাথমিক পর্বের ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেদিনই স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার টুয়েলভের খেলা শুরু ২৩ অক্টোবর। একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি চ্যাম্পিয়ন : ১৬ লাখ ডলার (প্রায় ১৩ কোটি ৬৮ লাখ টাকা) রানারআপ : ৮ লাখ ডলার (প্রায় ৬ কোটি ৮৪ লাখ টাকা) সেমিফাইনালে পরাজিত প্রতিটি দল : ৪ লাখ ডলার (প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা) সুপার টুয়েলভে প্রতি ম্যাচের বিজয়ী দল : ৪০ হাজার ডলার (প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা) সুপার টুয়েলভ থেকে বাদ পড়া প্রতিটি দল : ৭০ হাজার ডলার (প্রায় ৫৯ লাখ ৮৬ হাজার টাকা) প্রথম পর্ব থেকে বাদ পড়া প্রতিটি দল : ৪০ হাজার ডলার (প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা) বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি