১০ মে ২০২৬

থানার সামনে ট্রাক চাপায় সিএনজি চালকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
থানার সামনে ট্রাক চাপায় সিএনজি চালকের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীল সদর উপজেলায় ট্রাক চাপায় এক সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক স্থানীয় লোকজন ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত রেজাউল করিম (৪৫) উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইসমাইলের বাড়ির গোলাম হোসেনের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন। সোমবার (১৪ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার সুধারাম থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আটক ট্রাক চালক মো.রুবেল (৩২) ভোলা জেলার পেট মনিকা গ্রামের রফিজুল তালুকদারের ছেলে। নিহতের স্ত্রী কহিনুর বেগম জানান, বেলা পৌনে ১১টার দিকে যাত্রী ছাড়া মাইজদী টু চৌমুহনী সড়কের সুধারাম থানার একটু সামনে রাস্তার বাম পাশে সিএনজিতে ছিলেন করিম। ওই সময় তিনি ডান পাশে মোড় নিতে গেলে সোনাপুর গ্রামী বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, থানা থেকে ৫০গজ সামনে সার্কেল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকসহ চালককে থানায় সোপর্দ করে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি