৭ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলারে রূপান্তরের দাবিতে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১০:১৪ পিএম
ঠাকুরগাঁওয়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলারে  রূপান্তরের দাবিতে মানববন্ধন


দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ অনুযায়ী প্রান্তিক পর্যায়ের কৃষক বান্ধব সকল বিএডিসি বীজ ডিলারদের সার ডিলারে রূপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কালেক্টরেট চত্বরে  ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে বিএডিসি ডিলারস অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও জেলা শাখা।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন হরিপুর উপজেলার বীজ ডিলার সুলতান মাহমুদ, বালিয়াডাঙ্গী উপজেলার বীজ ডিলার শাহীন আলম প্রমুখ।

বক্তারা বলেন, পূর্বের নীতিমালায় বিএডিসি বীজ ডিলাররা সার ডিলারে রূপান্তরিত হওয়ার সুযোগ পেতেন। কিন্তু সরকারের প্রণীত নতুন সম্মিলিত সার ডিলার নীতিমালা ২০২৫-এ সেই সুযোগ বাতিল করা হয়েছে। এতে প্রান্তিক পর্যায়ের বীজ ডিলাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই তারা এই নীতিমালায় সংশোধন এনে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলারে রূপান্তরের সুযোগ পুনর্বহালের দাবি জানান।

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের  বরাবর স্মারকলিপি প্রদান করেন ।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি