৬ মে ২০২৬

ঠাকুরগাঁও- ৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ঠাকুরগাঁও- ৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
দিনাজপুর প্রতিনিধি:  জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন। ঠাকুরগাঁও-২ আসনে কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য মাওলানা আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান লড়বেন। শনিবার ওই তিন প্রার্থী যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, প্রার্থীরা দল গোছানোর পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। নিজ নিজ নির্বাচনি এলাকায় করছেন গণসংযোগ। জামায়াতের নেতারা বলছেন, আওয়ামী লীগের অধীনে তিনটি সংসদ নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। এ নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে তাদের বিশ্বাস। সেজন্য তারা এ সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি