৮ মে ২০২৬

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর হঠাৎপদত্যাগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর হঠাৎপদত্যাগ
বাংলাপ্রেস ডেস্ক: থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারা পদত্যাগ করেছেন। রোববার (২৮ এপ্রিল) তিনি দেশটির প্রধানমন্ত্রীর কাছে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর রয়টার্স  সম্প্রতি থাই সরকারের মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন নেতৃত্বাধীন নতুন এই মন্ত্রিসভার অনুমোদনও দিয়েছেন থাইল্যান্ডের রাজা। তবে এতে পার্নপ্রিকে শুধু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রাখা হয়। যদিও এতদিন তিনি দেশের উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। থাই সরকারের মুখপাত্র চাই ওয়াচারোঙ্কে রয়টার্সকে বলেছেন, প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রির পদত্যাগপত্র পেয়েছেন। তবে তার পদত্যাগের কারণে দেশের পররাষ্ট্র সম্পর্কিত কার্যক্রমের ওপর কোনো প্রভাব পড়বে না। কেননা পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ও অন্য কর্মকর্তারা তার পরিবর্তে কাজ করতে পারবেন। তবে এই বিষয়ে মন্তব্য জানতে পার্নপ্রির সঙ্গে এখনো যোগাযোগ করতে পারেনি রয়টার্স।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি