৬ মে ২০২৬

তফসিলের বিরুদ্ধে গাজীপুরে বিএনপির মশাল মিছিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তফসিলের বিরুদ্ধে গাজীপুরে বিএনপির মশাল মিছিল
বাংলাপ্রেস ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই গাজীপুরের টঙ্গীতে মশাল মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় এ মশাল মিছিল বের বিএনপি। এতে শতাধিক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জানা যায়, বুধবার সন্ধ্যায় বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনির নেতৃত্বে ২০-২৫ জন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিলে মশাল হাতে নিয়ে ‘অবৈধ সরকারের তফসিল ঘোষণা করা হয়েছে’ বলে শ্লোগান দেয়। মিছিলে আরও অংশ নেন বিএনপি নেতা সানজিদ আহমেদ মিথুন, মীর ফারুক, সালাউদ্দিন, মাসুদ, হৃদয়, নাহিদ, জাহিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা রাতে মিছিল বের করে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে নেতাকর্মীরা মহাসড়ক ছেড়ে দেয়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি